ধাপগুলো
- প্রথমে রুমের ধরন, রুম ও রেট প্ল্যান ঠিক আছে কি না দেখে নিন। এগুলোর ভিত্তিতেই চ্যানেল ম্যানেজারে তথ্য তৈরি হবে। বুকিং সাইটগুলোতে আপনার নিজস্ব বুকিং পেজের ভাড়াই পাঠানো হবে।
- সেটিংস থেকে “বুকিং সাইট” খুলুন। চ্যানেল ম্যানেজার অংশে “যুক্ত করুন” চাপুন। Innlark চ্যানেল ম্যানেজারে আপনার প্রতিষ্ঠান, রুমের ধরন ও রেট প্ল্যান তৈরি করবে। এরপর আগামী ৫০০ দিনের খালি রুম ও ভাড়ার তথ্য পাঠাবে।
- “বুকিং সাইট যুক্ত করুন” চাপুন। নতুন পেজে যে সাইটটি যুক্ত করতে চান, সেটি বেছে নিন। ওই সাইটে আপনার অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন। তারপর সাইটের রুম ও রেটগুলো Innlark-এর সংশ্লিষ্ট রুমের ধরন ও রেট প্ল্যানের সঙ্গে মিলিয়ে দিন।
- চ্যানেল ম্যানেজারের মাধ্যমে যে সাইটগুলো যুক্ত করেছেন, সেগুলোর পুরোনো ক্যালেন্ডার লিংক (iCal) সরিয়ে দিন। তা না হলে একই বুকিং দুবার আসতে পারে।
- সাইটে টেস্ট বুকিং করার সুযোগ থাকলে একটি করে দেখুন। না থাকলে পরের আসল বুকিংটি আসা পর্যন্ত অপেক্ষা করুন। বুকিংটি ক্যালেন্ডারে ওই সাইটের নির্দিষ্ট রঙে দেখা যাবে। সঙ্গে থাকবে অতিথির নাম ও সাইটের বুকিং কোড।
কোনো বুকিং সাইট থেকে এমন বুকিং এলে, যার জন্য ওই ধরনের আর কোনো রুম খালি নেই, Innlark বুকিংটি বাদ দেয় না। সেটি সংরক্ষণ করে “আজ” পেজে ডাবল বুকিং হিসেবে দেখায়, যাতে আপনি অতিথির জন্য অন্য রুমের ব্যবস্থা করতে পারেন। নতুন রুমের ধরন বা রেট প্ল্যান যোগ করলে “রুমের ধরন ও রেট প্ল্যান হালনাগাদ করুন” চাপুন। এরপর “বুকিং সাইট যুক্ত করুন” পেজে বুকিং সাইটের রুম বা রেটও এর সঙ্গে মিলিয়ে দিন।