ধাপগুলো
- সেটিংস খুলুন, তারপর রেট ও এক্সট্রা।
- একটি রেট প্ল্যান যোগ করুন। অতিথিরা সহজে বুঝবেন এমন নাম দিন। তারপর বুকিং বাতিলের নিয়ম ও অগ্রিমের পরিমাণ ঠিক করুন।
- মৌসুম আর বিশেষ দিনের আলাদা দাম দিন; সাপ্তাহিক ছুটির রাতে বেশি নিলে সেই দামও দিন।
- প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট তারিখে কমপক্ষে কত রাত থাকতে হবে, তা ঠিক করুন। চাইলে কোনো দিনে চেক-ইন বন্ধও রাখতে পারবেন।
- আগামী ১২ সপ্তাহের ভাড়ার প্রিভিউ দেখে নিশ্চিত করুন অতিথিদের কত টাকা দিতে হবে। তারপর সেভ করুন।
নাশতা, এয়ারপোর্ট পিকআপের মতো অতিরিক্ত সেবা ও প্রোমো কোডও একই পেজে আছে।