আপনার তথ্য কীভাবে সুরক্ষিত রাখি

Innlark-এ বর্তমানে যেসব নিরাপত্তাব্যবস্থা চালু আছে, সেগুলো সহজ ভাষায় জানাচ্ছি। এখানে কোনো প্রশ্নের উত্তর না পেলে আমাদের লিখুন।

লগইন

  • পাসওয়ার্ড কমপক্ষে ১০ অক্ষরের হতে হবে। আমরা শুধু পাসওয়ার্ডের bcrypt হ্যাশ সংরক্ষণ করি, আসল পাসওয়ার্ড নয়। তাই আমরাও আপনার পাসওয়ার্ড পড়তে পারি না।
  • যেকোনো অথেন্টিকেটর অ্যাপ দিয়ে দুই ধাপে লগইন করা যায়। সঙ্গে আছে একবার ব্যবহারযোগ্য ব্যাকআপ কোড। মালিক চাইলে সব স্টাফের জন্য দুই ধাপে লগইন বাধ্যতামূলক করতে পারেন।
  • বারবার ভুল পাসওয়ার্ড দিলে কিছু সময়ের জন্য লগইন বন্ধ হয়ে যায়। এসব চেষ্টার তথ্যও লগে রেকর্ড করা হয়।
  • প্রত্যেকের আলাদা লগইন ও রোল থাকে, তাই পাসওয়ার্ড শেয়ার করার দরকার নেই। কারও আগে থেকেই Innlark লগইন থাকলে তাঁকে আমন্ত্রণ পাঠানো হয়। তিনি আমন্ত্রণ গ্রহণ করলেই স্টাফ হিসেবে যোগ দিতে পারেন।

সেশন

  • সেশন কুকি ডিজিটাল স্বাক্ষরযুক্ত, স্ক্রিপ্ট দিয়ে পড়া যায় না এবং শুধু HTTPS সংযোগে পাঠানো হয়।
  • প্রত্যেকে দেখতে পারেন কোন কোন ডিভাইসে তাঁর লগইন চালু আছে এবং চাইলে যেকোনো ডিভাইস থেকে লগআউট করতে পারেন।
  • পাসওয়ার্ড বদলালে অন্য সব ডিভাইস থেকে লগআউট হয়ে যায়।

তথ্য ও গোপন কী

  • পেমেন্ট কী, ওয়েবহুক সিক্রেট ও অন্যান্য অ্যাক্সেসের তথ্য সংরক্ষণের সময় AES-256-GCM দিয়ে এনক্রিপ্ট করা থাকে।
  • API কী শুধু একবার দেখানো হয়, এরপর হ্যাশ করে সংরক্ষণ করা হয়। ওয়েবহুক মেসেজে HMAC-SHA256 ডিজিটাল স্বাক্ষর ব্যবহার করা হয়।
  • প্রতিটি পেজে কঠোর নিরাপত্তা হেডার ব্যবহার করা হয়। এর মধ্যে রয়েছে কনটেন্ট সিকিউরিটি পলিসি, অন্য সাইটের ফ্রেমে পেজ দেখানো বন্ধ রাখা এবং ব্রাউজারকে কনটেন্টের ধরন অনুমান করতে না দেওয়ার ব্যবস্থা।
  • অতিথিদের কার্ডের তথ্য কখনো Innlark-এর সার্ভারে আসে না। পেমেন্ট হয় Stripe বা SSLCommerz-এর নিজস্ব নিরাপদ পেজে।

ব্যাকআপ

  • প্রতি রাতে ডেটাবেসের ব্যাকআপ নেওয়া হয়। সেই কপি কমপ্রেস ও এনক্রিপ্ট করে রাখা হয়। আগের ব্যাকআপগুলো দুই সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করা হয়।
  • ব্যাকআপ আলাদা স্টোরেজেও রাখা যায়। প্রয়োজনে একটি কমান্ড দিয়েই ব্যাকআপ থেকে ডেটাবেস ফিরিয়ে আনা যায়।

ব্যক্তিগত তথ্য সুরক্ষার সুবিধা

  • অতিথির রেকর্ডে থাকা সব তথ্য ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনে হিসাবের রেকর্ড অক্ষত রেখে তাঁর ব্যক্তিগত তথ্য মুছে ফেলতে পারবেন।
  • অতিথির ব্যক্তিগত তথ্য কত দিন রাখা হবে, তা নির্ধারণ করতে পারবেন। নির্ধারিত সময় পার হলে পুরোনো ব্যক্তিগত তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা হয়।
  • তথ্য প্রক্রিয়াকরণের রেকর্ড প্রিন্ট করার সুবিধা এবং দশটি ভাষায় গোপনীয়তা নীতি ও ব্যবহারের শর্তাবলি।
  • মালিক ও ম্যানেজাররা অ্যাক্টিভিটি লগে দেখতে পারবেন কে কী পরিবর্তন করেছেন।

তথ্য কোথায় থাকে

innlark.com ব্যবহার করলে আপনার তথ্য Innlark-এর সার্ভারে রাখা হয়। চাইলে নিজের পছন্দের দেশে নিজের সার্ভারেও একই সুবিধাসহ Innlark চালাতে পারবেন। সে ক্ষেত্রে তথ্য আপনার সার্ভারেই থাকবে, বাইরে যাবে না।

কোনো সমস্যা পেয়েছেন?

নিরাপত্তার কোনো সমস্যা খুঁজে পেলে hello@innlark.com-এ আমাদের জানান। আমরা আপনার ইমেইলের উত্তর দেব, সমস্যাটি সমাধান করব এবং সমাধান হলে আপনাকে জানাব।

নিরাপত্তা · Innlark